× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১১:৩৯ এএম

প্রতিপক্ষের হামলায় যুবদলকর্মী নিহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১১:৩৯ এএম

নিহতদের আহাজারি। ছবি : রূপালী বাংলাদেশ

নিহতদের আহাজারি। ছবি : রূপালী বাংলাদেশ

স্থানীয় দ্বন্দ্বের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানুল হোসেন (৩০) নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে পাঁচবিবির শালাইপুর ঢাকারপাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছোট ভাই আব্দুল মোমিন গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাঁচবিবির ঢাকারপাড়া রাস্তার মোড়ে ইয়ানুল ও তার ভাইয়ের ওপর প্রতিপক্ষ হামলা করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়ানুল নিহত ও তার ভাই মোমিন আহত হন।

এলাকার দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইয়ানুলের মৃত্যু হয়েছে। ঘটনার মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে। তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!