× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৭:১২ পিএম

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৬

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৭:১২ পিএম

৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রাজশাহীতে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক দুটি দল নগরের উপশহর ও মালোপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ছয় জন হলেন: নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের মো. আল মামুন (৪২), একই গ্রামের আনজুয়ারা খাতুন (২৫), নওগাঁর মান্দা উপজেলার দাওই গ্রামের রায়হান কবির (৩০), আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের নয়ন আলী (২৭), নওগাঁ সদরের চক সুখদা গ্রামের জুলফিকার আলী (৪০) এবং রাজশাহীর মোহনপুর উপজেলার নোনাভিটা গ্রামের মাহবুব আলম (৪৬)।

শুক্রবার বিকেলে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে তারা নিজেদের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন। প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে তারা প্রার্থীদের কাছ থেকে স্বাক্ষর করা ব্যাংকের ফাঁকা চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প এবং প্রার্থীদের প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করেন।

গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১২টি স্বাক্ষর করা ফাঁকা চেক, ২১টি স্ট্যাম্প এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা কয়েকজন আসামি রয়েছেন, যাদের শনাক্তের চেষ্টা চলছে। আসামিদের মধ্যে রায়হান অসুস্থ থাকায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!