× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাভার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৫৬ এএম

আসামি ধরতে গিয়ে পুলিশের এসআইসহ আহত ২

সাভার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৫৬ এএম

আশুলিয়া থানা। ছবি : রূপালী বাংলাদেশ

আশুলিয়া থানা। ছবি : রূপালী বাংলাদেশ

সাভারের আশুলিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাভারের আশুলিয়া ইউনিয়নের গোমাইল বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আশুলিয়া থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম ও ড্রাইভার রবিন।

পুলিশ জানায়, রাতে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় এসআই মনিরুলসহ পুলিশের একটি টিম আসামি ধরতে অভিযান পরিচালনা করছিল। এ সময় আসামিরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

এর ফলে এসআই মনিরুল ও ড্রাইভার রবিন আহত হন। পরে তাদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

তাদের মধ্যে মনিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অপর জন রবিন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, রাতে পুলিশের একটি টিম আসামি ধরার জন্য অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে উপপরিদর্শক মনিরুল গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই আসামিকে আটক করা সম্ভব হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!