× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০১:৩০ পিএম

পালানোর সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০১:৩০ পিএম

নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দুবাই যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে।

শাহজালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও হত্যার অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।

তার ভাই ইমরান মাহমুদ বলেন, পারিবারিক ব্যবসার কাজে আজ সকালে আমার ভাই দুবাই যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বিষয়টি আমরা নিশ্চিত করেছি। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে শাহজালাল আহমেদ শাওনের গ্রেপ্তারের বিষয়ে আমরা খবর পেয়েছি। আমাদের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে।

শাহজালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াচল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!