× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৪:২০ পিএম

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৪:২০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গা সদর উপজেলার পৃথক এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত আটটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বহলগাছি গ্রামের বাবুল মৃধার ছেলে এবং শঙ্কচন্দ্র ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মানিক মৃধা (৪০) ও একই উপজেলার ভুলটিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরীফ জর্দার (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বহলগাছি ও ভুলটিয়া গ্রামে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মানিক মৃধা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফ জর্দারকে গ্রেপ্তার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রয়েছে।’

Link copied!