× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৬:০৪ পিএম

ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৬:০৪ পিএম

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত হামলা। ছবি- রূপালী বাংলাদেশ

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত হামলা। ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ। আহতদের মধ্যে সেলিম মিয়া (৩৫), ওয়াসকুরুনী (৪৫), জিনিয়া বেগম (২৪), ইমন মিয়া (২২), সাদ্দাম মিয়া (৩০), সাঝু মিয়া (৫৪), সবুজ মিয়া (৩৩), শরীফ মিয়া (২৫), মাহবুল মিয়া (৩৪), পাবেল মিয়া (২৬), ইকবাল হোসেন (৫১) ও সালমান ফরাজি (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এদের মধ্যে সবুজ মিয়া ও সাদ্দাম মিয়া গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল করীম।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মধ্যেরচর একাডেমি সংগঠনের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। এরই ধারাবাহিকতায় ৯ জানুয়ারি বিকেলে সেমিফাইনাল খেলায় ভাটিকৃষ্ণনগর একাদশ ও মধ্যেরচর কলেজপাড়া একাদশ অংশ নেয়। খেলা চলাকালে প্রথমে মধ্যেরচর কলেজপাড়া একাদশ একটি গোল দেয়। পরে কয়েক মিনিটের ব্যবধানে ভাটিকৃষ্ণনগর একাদশ দুটি গোল করলে মাঠে দুই দলের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টুর্নামেন্ট কমিটি হস্তক্ষেপ করলে কলেজপাড়া একাদশের খেলোয়াড়দের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। ওইদিন রাতে ভৈরব থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়।

শনিবার ১০ জানুয়ারি সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পক্ষকে নিয়ে মীমাংসার আলোচনা বসালে সেখান থেকেও উভয় পক্ষ উত্তেজিত হয়ে বের হয়ে যায়। পরে মধ্যেরচর পশ্চিম পাড়া ও পূর্ব পাড়ার লোকজন দা, লাঠি, বল্লম, টেঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পশ্চিম পাড়ার নেতৃত্ব দেন বড় বাড়ির লোকজন এবং পূর্ব পাড়ার নেতৃত্ব দেন কলেজপাড়ার লোকজন। কলেজপাড়ার পক্ষে যোগ দেন পাঁচ বাড়ি, আলগা বাড়ি ও উলাইস্যা বাড়ির লোকজন।

টানা ৩ ঘণ্টা ধরে চলা সংঘর্ষটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আজিমুল হকের নেতৃত্বে ভৈরব থানা পুলিশ ও ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের সদস্যদের কঠোর অবস্থানের মাধ্যমে নিয়ন্ত্রণে আসে। এ সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ ২০ জন আহত হন। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!