× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:০২ এএম

মধ্যরাতে কুমিল্লায় ভয়াবহ আগুনে পুড়ল চার দোকান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:০২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি) মধ্যরাতে শিদলাই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের একটি দর্জি দোকানে প্রথমে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এ ঘটনায় চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও দুটি দোকানের অধিকাংশ মালামাল আগুনে ধ্বংস হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, স্থানীয়রা আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!