জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় শাহীন মিয়া (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পুরাতন গরুহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাহীন মিয়া পৌর শহরের পুরাতন গরুহাটি এলাকার এবারুল মিয়ার ছেলে। তিনি বকশীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, গত বছরের ২০ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী ৩৫৯ জনের নামে একটি নাশকতার মামলা করেন। ওই মামলায় বেশ কয়েকজনকে আটক করে থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, যুবলীগ নেতা শাহীনকে আটকের পর আইনগত প্রক্রিয়া চলমান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন