× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১২:০৮ পিএম

ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল চার পরিবার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১২:০৮ পিএম

আগুনে পুড়ে ছাই বসতঘর। ছবি : রূপালী বাংলাদেশ

আগুনে পুড়ে ছাই বসতঘর। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকখালী শেখের হাট এলাকায় আবদুল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত হলো রবি সওদাগর, দেলোয়ার, আনোয়ার ও নুর আলমের পরিবার। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় তাদের বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া নগদ প্রায় ছয় লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালংকারও আগুনে নষ্ট হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের দল লিডার মথিন্দ্র ত্রিপুরা জানান, যে নম্বর থেকে আগুনের খবর দেওয়া হয়েছিল, পরে সেই নম্বর থেকেই জানানো হয় যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এ কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়নি বলে তিনি দাবি করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!