× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৫৮ পিএম

মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৫৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বড় গড়িয়ালা গ্রামে বাবু মিয়ার বাড়ি থেকে গ্রেনেড দুটি উদ্ধার করে যৌথ বাহিনী।

বাড়ির মালিক বাবু মিয়া জানান, সকাল ৮টার দিকে তার বাড়িতে নতুন ঘর নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। একপর্যায়ে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পেয়ে তারা কাজ বন্ধ করে দেন। খবর দেওয়া হয় স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে। পুলিশ এসে বস্তু দুটিকে গ্রেনেড হিসেবে শনাক্ত করে এবং যৌথ বাহিনীকে অবহিত করে। পরে যৌথ বাহিনীর সদস্যরা এসে সেগুলো নিরাপদ হেফাজতে নেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ করছিলেন স্থানীয় বাবু মিয়া। এ সময় শ্রমিকরা গ্রেনেড দুটি দেখে পুলিশে খবর দেন। পরে যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ছিল। গ্রেনেড দুটি বর্তমানে সদর থানায় নিয়ে আসা হয়েছে। দ্রুতই যৌথ বাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে এগুলো নিষ্ক্রিয় করা হবে।

এ ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও গ্রেনেড উদ্ধারের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!