× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:২৩ এএম

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, মাদরাসা শিক্ষকের মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:২৩ এএম

ট্রাকের চাপায় নিহত শিক্ষককে ঘিরে রেখেছে স্থানীয়রা। ছবি : সংগৃহীত

ট্রাকের চাপায় নিহত শিক্ষককে ঘিরে রেখেছে স্থানীয়রা। ছবি : সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোমিন (৪৫) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুর তিনটার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়ন পরিষদের পাশে ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাটিহাঁস এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মোটরসাইকেল নিয়ে মোমিন ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান।

এ সময় ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন। তিনি বলেন, দুর্ঘটনাটি দেখে তিনি গাড়ি থামিয়ে পুলিশ ও প্রশাসনকে বিষয়টি জানান এবং স্থানীয় লোকজনকে শান্ত করার চেষ্টা করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!