× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৭:৫৫ পিএম

১৩ বছর পর পুলিশ কনস্টেবল হত্যার রায় : ১০ আসামির যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৭:৫৫ পিএম

আদালতের রায়। প্রতীকী ছবি

আদালতের রায়। প্রতীকী ছবি

২০১৩ সালে ঘটে যাওয়া পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম হত্যা মামলায় রায় দিয়েছেন আদালত। রায়ে ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মোট আড়াই লাখ টাকার জরিমানা নিহতের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচ জন উপস্থিত ছিলেন এবং বাকি পাঁচ জন পলাতক। 

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩ নভেম্বর খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকার ডিআইজি বাংলোর সামনে ছুরিকাঘাতে কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) নিহত হন। ওই দিন একটি ছিনতাইয়ের ঘটনা দেখতে গিয়ে বাধা দিতে গেলে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়, এতে আরও তিন পুলিশ সদস্য আহত হন।

মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত রায় ঘোষণা করেন।

Link copied!