× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৭:০৫ পিএম

সোনাগাজীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল মান্নান, শ্রেণিশিক্ষক সালাউদ্দিন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৭:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ফেনীর সোনাগাজীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান ও শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সালাউদ্দিনকে নির্বাচন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন।

আবদুল মান্নান উপজেলায় তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও প্রথম বারের মতো মো. সালাউদ্দিন শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন।

বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার মাধ্যমে এ শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। সম্প্রতি এ তালিকা প্রণয়ন করা হয়। এ ছাড়া শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান এনায়েত উল্যাহ মহিলা কলেজ ও ওসমানিয়া আলিম মাদ্রাসা, ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মালেক শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সালাউদ্দিন বলেন, এ স্বীকৃতি তার শিক্ষকতা জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি এই অর্জনের পেছনে প্রতিষ্ঠান প্রধানের দিকনির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের আন্তরিকতা ও ভালোবাসার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।

তৃতীয়বার এই অনন্য অর্জনে আনন্দিত সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেছেন। নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এই অর্জন আমার একার নয়, এটি আমাদের প্রতিষ্ঠানের সবার। আমি কৃতজ্ঞতা জানাই উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের প্রতি। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!