ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বিএনপি কর্মীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া বাজারে শামসুল হুদা নামে বিএনপির ওই কর্মীকে নির্বাচন আচরণবিধিমালা লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়। ওই ব্যক্তি নির্বাচনি আইন লঙ্ঘন করে মামুনশিয়া বাজারে হ্যান্ডবিল বিতরণ করে ধানের শীর্ষের ভোট চাইছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটের প্রচারণা চালাচ্ছিলেন।
সে সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযুক্ত শামসুল হুদাকে মামুনশিয়া বাজারে প্রচার চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন