× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:১৩ এএম

দেড় কোটি টাকার চোরাই শাড়ি ও কসমেটিকস জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:১৩ এএম

ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ। ছবি : সংগৃহীত

ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ। ছবি : সংগৃহীত

হবিগঞ্জে বালুবোঝাই একটি ট্রাকের ভেতর অভিনব কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্য ও ট্রাকের মূল্য প্রায় দেড় কোটি টাকা।

সোমবার রাত ২টার দিকে ৫৫ বিজিবির সদস্যরা হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করেন।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী অঞ্চল থেকে দেশের অভ্যন্তরে চোরাচালান দমনে গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামাল হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। পাশাপাশি এ চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি বালুবোঝাই ট্রাক সন্দেহজনকভাবে চলাচল করতে দেখলে বিজিবির সদস্যরা ট্রাকটি থামান। পরে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস উদ্ধার করা হয়। অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ সব মালামাল জব্দ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!