× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:২৯ পিএম

লুটপাট মামলায় স্বাক্ষী হওয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:২৯ পিএম

জখমের শিকার যুবক আবুল কাশেম হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

জখমের শিকার যুবক আবুল কাশেম হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে একটি লুটপাট মামলায় স্বাক্ষী হওয়ায় আবুল কাশেম (২৯) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি আবুল হোসেনের মালিকানাধীন একটি মুদি দোকানে স্থানীয় ছাত্রদল নেতা সোহেল রাঢ়ির নেতৃত্বে মুজাহিদ, জহিরুল ও সাইফুলসহ ১৫-২০ জন ব্যক্তি হামলা চালায়। ওই ঘটনায় ১০ জানুয়ারি বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে স্বাক্ষী হিসেবে আবুল কাশেমের নাম থাকায় তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

আহত আবুল কাশেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

অভিযুক্ত সোহেল রাঢ়ি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এ হামলার ঘটনার সঙ্গে জড়িত নই। কে বা কারা তাকে কুপিয়ে জখম করেছে সেটাও জানি না। ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।’

এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্বের ঘটনায় বাউফল থানায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!