× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:২৬ পিএম

‘খালেদা জিয়া সমগ্র জাতিকে ঋণী করে গেছেন’

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:২৬ পিএম

পটুয়াখালীর দুমকিতে খালেদা জিয়ার মিলাদ মাহফিলে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকিতে খালেদা জিয়ার মিলাদ মাহফিলে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ম্যাডাম খালেদা জিয়া সমগ্র জাতিকে ঋণী করে গেছেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভাত ও ভোটের অধিকারের জন্য আজীবন আন্দোলন করে গেছেন। নারী শিক্ষা, কর্মসংস্থানসহ নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার তার ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। ম্যাডাম খালেদা জিয়া কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। প্রায় ৩৫ বছরের রাজনৈতিক জীবনে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার—আমি তার জীবনের একজন প্রত্যক্ষ সাক্ষী। তিনি নিজেই একটি ইতিহাস।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় পটুয়াখালীর দুমকিতে পবিপ্রবি’র মেইন গেটসংলগ্ন উপজেলা বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন  আলতাফ হোসেন চৌধুরী।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকদ্বয় মাকসুদ আহমেদ বাইজিদ পান্না ও অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। এ ছাড়া উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, সিনিয়র সহসভাপতি মাওলানা মো. মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক, মো. মিজানুর রহমান, সাইদুর রহমান খান, জাকির আলম মিলন, জসিম উদ্দিন, হাবিবুর রহমান, শহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফ প্রমুখ।

দোয়া মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. মাসুম বিল্লাহ।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Link copied!