× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:৫০ পিএম

পুলিশের অভিযানে ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ২

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ।

ছবি- রূপালী বাংলাদেশ।

ফেনীর সোনাগাজী উপজেলায় ১৬টি গরু চুরির ঘটনায় পুলিশ ১১টি চোরাই গরু উদ্ধার করেছে এবং দুইজনকে গ্রেপ্তার করেছে। বাকি পাঁচটি গরু উদ্ধার ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান এখনও চলছে।

জানা যায়, মো. শাহ আলমের গরুর খামার থেকে অজ্ঞাতনামা চোরেরা ১৬টি গরু চুরি করে নিয়ে যায়। বাদী মো. শাহ আলম থানায় অভিযোগ করলে সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান এবং এসআই (নিরস্ত্র) নুরুল ইসলামসহ তদন্তকারী কর্মকর্তারা তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে তদন্ত শুরু করেন।

গত ৬ জানুয়ারি বরুডর আকুসাইর এলাকা থেকে ১টি চোরাই গরু উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর ১২ জানুয়ারি সোনাগাজী মতিগঞ্জ বাজার থেকে আরও ১টি চোরাই গরু উদ্ধার করা হয়।

তথ্যের ভিত্তিতে ১৩ জানুয়ারি কুমিল্লা চৌয়ারা গরু বাজার থেকে ১টি চোরাই গরু উদ্ধার ও আসামি সোহাগ (৩০) গ্রেপ্তার করা হয়। একইভাবে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সানন্দকড়া, লতিফ সাহেবের বাড়ি থেকে ৮টি চোরাই গরু উদ্ধার করা হয়।

মামলায় জড়িত সন্দেহে ৪ জনকে আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। বাকি ৫টি চোরাই গরু উদ্ধার এবং চোর চক্রের অন্যান্য সক্রিয় সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর ভোর ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে চর দরবেশ ইউনিয়নের পূর্ব চর সাহাভিকারী এলাকার মো. শাহ আলমের খামার থেকে এই চুরি সংঘটিত হয়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!