× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৯:২৯ পিএম

সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৯:২৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যশোরে দুই শিশু সন্তানকে মারধরের প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কেসমত নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সদর উপজেলার কেসমত নওয়াপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মিজানুর রহমান (৩০) ও তার স্ত্রী সালমা বেগম (২৭)। তারা বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত মিজানুর রহমান জানান, ‘আমার দুই শিশু পুত্র সামিউল ও জোবায়ের বাড়ির পিছনে খেলা করছিল। সেখানে খেলতে যায় প্রতিবেশী শফিকুল ইসলামের মেয়ে তাসফি। তাকে খেলতে না নেওয়ায় আলমগীর আমার দুই সন্তানকে মারধর করে। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে আলমগীর ও তার ছেলে মামুন ক্ষুব্ধ হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা পিতা-পুত্র মিলে লোহার রড দিয়ে আমাদের (স্বামী-স্ত্রী) পিটিয়ে জখম করে। পরে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে ভর্তি হই।’

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ‘আহত স্বামী-স্ত্রী সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।’

Link copied!