× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:০০ এএম

বিকাশের দোকানে চুরি, গণপিটুনিতে নিহত ১

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:০০ এএম

গণপিটুনিতে নিহত শামীম হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

গণপিটুনিতে নিহত শামীম হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে বিকাশের এক এজেন্টের দোকানে চুরির অভিযোগে গণপিটুনিতে শামীম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর বাজারে এ ঘটনা ঘটে। নিহত শামীম শ্রীকান্তনগর গ্রামের ছবদুলের ছেলে।

জানা গেছে, রাত ২টার দিকে শামীম শ্রীকান্তনগর বাজারে বিকাশের এজেন্ট আরাফাত হোসেনের দোকানের দরজা ভেঙে চুরির উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে স্থানীয়রা দৃশ্যটি দেখতে পান। লোকজন এসে শামীমকে গণপিটুনিতে আহত করেন। পরে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুর রহমান জানান, ভোর ৪টা ৩০ মিনিটে শামীমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

বিকাশ এজেন্ট আরাফাত হোসেন জানান, দোকানের ড্রয়ারে ৮০ হাজার টাকা রাখা ছিল। শামীম ওই টাকা চুরির উদ্দেশ্যে দোকানের দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল।

স্থানীয়রা জানায়, শামীম মাদকাসক্ত ও ভবঘুরে। মাদকের জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতে সে বিকাশ এজেন্টের দোকানে চুরি করতে গিয়েছিল। তবে তাকে পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক বলে তারা মন্তব্য করেছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই শামসুল জানান, বিকাশ এজেন্টের দোকানে চুরির চেষ্টা চলাকালীন শামীম নামে এক যুবক গণপিটুনিতে মারা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!