× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:০৫ পিএম

সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:০৫ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় সারের ডিলারশিপ বাতিল ও সিন্ডিকেটে বিরুদ্ধে মানববন্ধন। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় সারের ডিলারশিপ বাতিল ও সিন্ডিকেটে বিরুদ্ধে মানববন্ধন। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় সারের ডিলারশিপ বাতিল ও সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা শহরের কবিরপুর তিন রাস্তা মোড়ে শৈলকুপাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় কৃষক ও এলাকাবাসী অংশ নেন।

সমাবেশে পাঁচ দফা দাবি জানিয়ে সার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়। আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট লাবাবুল বাসারের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় নেতা মিজানুর রহমান বাবলু, সেলিম রেজা ঠান্ডু সহ অন্যরা।

বক্তারা বলেন, প্রতি বছর ফসলের মৌসুমে কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চমূল্যে সার বিক্রি করা হচ্ছে, এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা প্রকৃত কৃষকের ডেটাবেইজ, সারের সুষ্ঠু বণ্টন, সরকারি দামে সরাসরি সার সরবরাহসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
 

Link copied!