× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৩৮ পিএম

গ্যাসের অতিরিক্ত মূল্য আদায়, ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৩৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে এলপিজি গ্যাসের মূল্য, সরবরাহ ও মজুদ পরিস্থিতি যাচাইয়ে সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। এ সময় এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য পরিশিষ্ট সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে পরিদর্শন করা হয়।

যাচাইকালে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩০৬ টাকার পরিবর্তে অতিরিক্ত দামে গ্রাহকের কাছে বিক্রি করা হচ্ছে।

এ অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ইনাতগঞ্জ বাজারের জালাল এনার্জি পয়েন্টের বিরুদ্ধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদের এলপিজি গ্যাস ক্রয়ের সময় অবশ্যই ক্রয় মেমো সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়।

কোনো রিটেইলার বা খুচরা বিক্রেতা মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার প্রত্যয় হাশেম বলেন, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!