সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া পৌরসভার সামনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলাকালে শহরের সিঙ্গার মোড়ে বক্তৃতাকালীন তিনি হঠাৎ ঢলে পড়েন। স্থানীয় নেতারা তাকে দ্রুত মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
অধ্যাপক আবুল হাশেমের বয়স ছিল ৫৭ বছর। তিনি এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে জামায়াতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
জানাজার সময়সূচি:
প্রথম জানাজার নামাজ মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়া চাঁদাগারা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজা একই দিন সকাল ১১টায় মিরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন