× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৯:৫০ পিএম

নির্বাচন কমিশন সামগ্রিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারছে না : রিজভী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৯:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ টানা ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চায়। সেই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব সরকারের। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু সামাল দিতে পারছে বলে মনে হচ্ছে না।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় শরীয়তপুরের জাজিরা পৌরসভা অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে। কমিশন যদি কোনো দিকে হেলে পড়ে বা পক্ষপাতদুষ্ট হয়, তাহলে অতীতের মতো বিতর্কিত নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এ কারণে নির্বাচন কমিশনকে যথাযথ ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান সরকারের ঢিলেঢালা অবস্থান অত্যন্ত দুঃখজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়; বরং প্রতিদিনই এর অবনতি ঘটছে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করা উচিত।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, জেলা সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাইদ আহমেদ আসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে দুপুর ২টায় তিনি শরীয়তপুর সদর উপজেলার পৌরসভা অডিটোরিয়ামেও আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন।

উল্লেখ্য, জাজিরা ও সদর উপজেলায় আয়োজিত এই দুটি ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা থেকে আগত বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক চিকিৎসক প্রায় পাঁচ হাজার সেবা প্রত্যাশী মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

Link copied!