× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:২৯ পিএম

বাঁশখালীতে অটোরিকশা উল্টে নিহত ১

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:২৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে মো. আলী হোসেন (৪৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার বাঁশখালী প্রধান সড়কের চাঁদপুর পুরাতনঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া এলাকার বাসিন্দা। তিনি আমির হামজার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা অতিরিক্ত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যান। এতে অটোরিকশার যাত্রী আলী হোসেন মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় আশপাশে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় অন্য কোনো যাত্রী আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর সিএনজি চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

রামদাশহাট পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা তপন কুমার বাগচি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি এবং সুরতহাল সম্পন্ন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনায় জড়িত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’

এ ঘটনায় পালিয়ে যাওয়া চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!