× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৯:০৬ এএম

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৯:০৬ এএম

উদ্ধারকৃত অস্ত্র। ছবি : রূপালী বাংলাদেশ

উদ্ধারকৃত অস্ত্র। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুটি অবৈধ শটগান ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী জানা যায়, কোলা ও জামাল ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবৈধ অস্ত্র স্থানান্তরের চেষ্টা করা হবে।

এ তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে বাজারের মালামালের আড়ালে লুকানো অবস্থায় একটি ভারতীয় ও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুটি ৭০ মিলিমিটার সুপার ম্যাগনাম শটগানের গোলা উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নির্বাচন সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!