× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১১:০৪ এএম

বিএনপির জনসভাকে ঘিরে মুখর আলিয়া মাদ্রাসা মাঠ

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১১:০৪ এএম

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভা। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভা। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেট-১ সংসদীয় আসনকে সামনে রেখে নির্বাচনি মাঠে সক্রিয় বিএনপি। ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলের আয়োজিত জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে প্রবেশ করছেন। অনেকেই আগের রাতেই সিলেটের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে এসে মাঠে অবস্থান নেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ও আশপাশের এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে, এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনসভা আয়োজনের অংশ হিসেবে মাঠের পূর্ব পাশে নির্মিত মঞ্চের কাজ সম্পন্ন করা হয়েছে। মঞ্চের সামনে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৩০ ফুট জায়গাজুড়ে বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে। ব্যারিকেডের ভেতরে উত্তর পাশে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা রাখা হয়েছে।

এই জনসভা থেকে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় তুলে ধরা হবে। বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

Link copied!