× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১১:৫৯ এএম

মেঘনা নদীতে অভিযান, ১০৩ মণ জাটকা উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১১:৫৯ এএম

জব্দকৃত জাটকা। ছবি : রূপালী বাংলাদেশ

জব্দকৃত জাটকা। ছবি : রূপালী বাংলাদেশ

ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁদপুরে মেঘনা নদীতে আবারও বড় ধরনের সাফল্য পেয়েছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

বুধবার (২১ জানুয়ারি) রাত দেড়টার দিকে কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় মেঘনা নদীর এখলাশপুর সংলগ্ন এলাকায় ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমবি মিতালী-৭ এ তল্লাশি চালানো হয়। এ সময় লঞ্চটি থেকে ৪ হাজার ১৫০ কেজি।

পরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা, দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। তার পরও একটি অসাধু চক্র যাত্রীবাহী লঞ্চ ব্যবহারে জাটকা পাচারের চেষ্টা করছে। জাটকা নিধন বন্ধ করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে এবং জাটকা সংরক্ষণে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!