× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৯:৫৪ পিএম

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ময়মনসিংহে বিএনপির তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৯:৫৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ময়মনসিংহ ৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হাওয়া নেতারা হলেন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমান। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মোর্শেদ আলম। তিনি ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু বলেন, দলীয় সীদ্ধান্ত অমান্য করলে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। সে অনুযায়ী যারা বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট- ধোবাউড়া) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দল যাচাই-বাছাই করেই উপযুক্ত নেতাদের দলীয় মনোনয়ন দিয়েছে। দলীয় সীদ্ধান্ত মেনে নেওয়া উচিত ছিল। কিন্তু দলের চেয়ে নিজেদের স্বার্থ বড় করে দেখে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ফলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!