× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৩৯ এএম

৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন সীতাকুণ্ডের শুক্কুর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৩৯ এএম

আব্দুস শুক্কুর। ছবি : রূপালী বাংলাদেশ

আব্দুস শুক্কুর। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুস শুক্কুর (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ঘটনার পর টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন তিনি।

এর আগে, গত ১৪ জানুয়ারি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কোট্টাবাজার এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে আব্দুস শুক্কুরসহ আরও একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নিহত আব্দুস শুক্কুর সীতাকুণ্ড উপজেলার উত্তর মছজিদ্দা গ্রামের ছবির আহম্মেদ মেম্বার বাড়ির বাসিন্দা মো. আবুল সবুরের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কারটির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!