× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৫:৫২ পিএম

আ.লীগের মতো আচরণ করবেন না— বিএনপির উদ্দেশে মাহমুদুল হাসান চৌধুরী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৫:৫২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, যদি সম্প্রীতির বাংলাদেশ চান, অসাম্প্রদায়িক বাংলাদেশ চান, যদি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান তাহলে আগামী ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে সংসদে পাঠান। যদি এই আসনে দাঁড়িপাল্লা ক্ষমতায় যায়, তাহলে এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, বঙ্গোপসাগরের উপকূলকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে আনোয়ারার পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। যেটি বাস্তবায়ন হলে এখানকার মানুষদের আর কক্সবাজার যেতে হবে না।

এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ, আপনারা বিভাজনের রাজনীতি করবেন না। মানুষকে হুমকি-ধমকি দিয়ে আওয়ামী লীগের মতো আচরণ করবেন না। যদি এমনটি করেন, তাহলে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে যেভাবে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেভাবে আপনাদেরও এ দেশের জনগণ ছাড় দেবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় কর্ণফুলী টানেল চত্বরে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আনোয়ারা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ আবুল হাছান খোকা এবং কর্ণফুলী জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় নেজাম ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জিয়াউল হুসেইন জিয়ার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ইসমাইল হক্কানি, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মনির আবছার চৌধুরী, আনোয়ারার সাবেক আমির মাস্টার মনসুর আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জোবায়ের আলম মানিক, খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি ইমরান ইসলামাবাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল আজিম চৌধুরী, এলডিপির আনোয়ারা উপজেলা সভাপতি হাবিবুর রহমান চৌধুরী।

রূপালী বাংলাদেশ

Link copied!