× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০২:০৯ পিএম

ট্রাকভর্তি বিদেশি মদসহ ৩ কারবারি আটক

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০২:০৯ পিএম

জব্দকৃত মদ। ছবি : রূপালী বাংলাদেশ

জব্দকৃত মদ। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুর জেলার সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। আটক তিনজনই শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাসিন্দা।

সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়াসংলগ্ন নন্দীর বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে।

এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন।

আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে আটকদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এক বিজ্ঞপ্তিতে জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!