× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০২:১২ পিএম

রামুতে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০২:১২ পিএম

নিহত শফিউল আলম লেদাপুতু। ছবি : সংগৃহীত

নিহত শফিউল আলম লেদাপুতু। ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে শফিউল আলম লেদাপুতু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মাঝিরকাটা এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরের দিকে রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নে মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, এলাকায় প্রতিপক্ষ আবদুর রহিম তার বাহিনী নিয়ে অতর্কিতে শফিউল আলম লেদাপুতুর ওপর প্রকাশ্যে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গর্জনিয়া ফাঁড়ির এসআই মো. জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান। পরে পুলিশ লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের একটি সূত্রের দাবি, নিহত শফিউল আলম লেদাপুতু বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহীন নামের এক ডাকাতের সহযোগী। শাহীন গ্রেপ্তার হওয়ার পর থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আবদুর রহিম বেপরোয়া হয়ে ওঠে। বর্তমানে আবদুর রহিম বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে।

এদিকে শফিউল আলম লেদাপুতুর স্বজনরা দাবি করেছেন, লেদাপুতু এলাকার সাহসী এক যুবক ছিলেন, স্থানীয় সন্ত্রাসীদের আতঙ্ক ছিলেন। তাকে নিজের লোক দিয়ে ডেকে নিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে বলেও দাবি করেন তারা।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া দুর্বৃত্তের গুলিতে শফিউল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!