× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:১১ পিএম

সরগরম চুয়াডাঙ্গা-২, প্রাথীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারে সরগরম হয়ে উঠেছে চুয়াডাঙ্গা-২ নির্বাচনি আসন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে, করছেন উঠান বৈঠক, পথসভা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন। তবে, প্রার্থীদের আশ্বাসে গা ভাসিয়ে না দিয়ে এবার সৎ-যোগ্য প্রার্থীকে বেছে নিতে চায় ভোটাররা। জীবননগর ও দামুড়হুদা উপজেলা নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মিছিল মিটিং, মাইকিং করার মধ্য দিয়ে জমে ওঠা শুরু হয়েছে নির্বাচনি এলাকা।

চুয়াডাঙ্গা-২ জীবননগর-দামুড়হুদা উপজেলা ও চুয়াডাঙ্গা সদরের তিতুদাহ-বেগমপুর ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রাথী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহামুদ হাসান খাঁন বাবু প্রতিনিয়ত নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন জীবননগর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে।

এদিকে এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিনও নির্বাচনি প্রচার চালান। তিনি দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইটভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন ধরনের সভা-সেমিনার করছেন।

অপরদিকে এ আসনের ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী সজীব আহমেদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক  করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!