× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:৫৯ পিএম

নারীর সঙ্গে ভিডিও কলে অশ্লীলতা, শ্রমিকদল নেতার ভিডিও ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:৫৯ পিএম

শ্রমিকদল নেতা আলমগীর চৌধুরী।

শ্রমিকদল নেতা আলমগীর চৌধুরী।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শ্রমিকদল নেতা আলমগীর চৌধুরীর একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে আলমগীর চৌধুরী ভিডিও কলে নারীর সঙ্গে অশ্লীলতা করছেন বলে দাবি করেছেন নেটিজেনরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ‘জনাব কিং’ এবং ‘অপরাধীর জন’ নামক দুটি ফেসবুক আইডি থেকে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিও। আলমগীর চৌধুরী উপজেলার চরজুবলি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড, উত্তর চর মহিউদ্দিন এলাকার বাসিন্দা এবং সুবর্ণচর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শ্রমিকদল নেতা আলমগীর চৌধুরী খালি গায়ে একজনকে ভিডিও কলে রেখে অশ্লীলতা করছেন। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে আরও বিভিন্নরকম বিশ্রী অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। ভাইরাল হওয়া ভিডিও নিয়ে নেটদুনিয়া এবং জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে, ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে আলমগীর চৌধুরী বলেন, তিনি গত কয়েক মাস ধরে তার ফেসবুক আইডিতে জামায়াতে ইসলামীর গঠনমূলক সমালোচনা করে আসছেন। সমালোচনায় ক্ষুব্ধ হয়ে ওই দলের লোকজন প্রযুক্তি ব্যবহার করে এডিট/এআই-এর মাধ্যমে এই ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তার সম্মানহানি করছেন।

Link copied!