প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, গুলশানের দিকে লাইন দিলে তরুণ প্রজন্ম আপনাদের ছাড়বে না।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন। পটুয়াখালী-২ আসনে দশ দলীয় জোটের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের প্রচারণা উপলক্ষে সমাবেশটির আয়োজন করা হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোট ছিনতাই বা আগের ছকে নির্বাচন করার চেষ্টা করলে প্রশাসনের পরিণতি ভালো হবে না। তিনি দাবি করেন, যে তরুণ সমাজকে ভয় দেখিয়ে দমানো যাবে না।
তিনি ভোটারদের উদ্দেশ্যে আগামী ১২ তারিখে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানান এবং চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হাতে কেন্দ্র ছেড়ে না দেওয়ার কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসাহাক। এতে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক উপস্থিত ছিলেন।

-20260124220714.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন