× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:১৭ পিএম

রাজশাহী-২ আসন

জমজমাট ভোটের প্রচারণা, প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:১৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে জমজমাট প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। হাট-ঘাট-মাঠ থেকে শুরু করে পাড়া-মহল্লা সবখানেই ব্যস্ত সময় পার করছেন তারা।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ততই বাড়ছে। মিছিল-সমাবেশে ভোটারদের নানা প্রতিশ্রুতির ফুলঝুরি শোনাচ্ছেন প্রার্থীরা।

বিএনপি, জামায়াতে ইসলামী ও এবি পার্টির প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করছেন। ব্যানার, পোস্টার, লিফলেট বিতরণ ও পথসভায় মুখর হয়ে উঠেছে নগরীর অলিগলি।

রাজশাহী সদর আসনে মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ২৫১ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩০৫ জন।

নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, কোর্ট এলাকা, শিরোইল, উপশহরসহ গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় প্রার্থীরা আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে উন্নয়ন পরিকল্পনা, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবা উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি তুলে ধরছেন তারা।

তবে ভোটারদের কেউ কেউ বলছেন, নির্বাচন এলেই প্রতিশ্রুতির কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। কিন্তু নির্বাচিত হওয়ার পর সেগুলোর কতটা বাস্তবায়ন হবে, সেটাই দেখার বিষয়। তরুণ ভোটার ইমরান আলী বলেন, এবার তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ চালাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।

এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তার গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে উঠছে। ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে উঠছে চারপাশ।

গণসংযোগকালে মিজানুর রহমান মিনু বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারবে।

নির্বাচিত হলে রাজশাহী-২ আসনের উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় কাজ করার আশ্বাস দেন তিনি। অবহেলিত এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষিতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলমও প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন। তিনি পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন।

ডা. জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহী সদরকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে। জনগণের ভোটে নির্বাচিত হলে নগরীর জলাবদ্ধতা, যানজট ও বেকারত্ব নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এবি পার্টির প্রার্থীও তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে স্বচ্ছ রাজনীতি ও আধুনিক নগর ব্যবস্থাপনার কথা তুলে ধরছেন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থীদের ঘন ঘন উপস্থিতি ও সরাসরি যোগাযোগে তারা সন্তুষ্ট। তবে অনেকেই বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনাই তাদের ভোটের সিদ্ধান্ত নির্ধারণ করবে।

সব মিলিয়ে রাজশাহী-২ সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা দিন দিন তীব্র হচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণায় কে কতটা ভোটারকে নিজের পক্ষে টানতে পারেন, সেদিকেই এখন সবার নজর। এবারের ভোটাররা মুখে নয়, বাস্তবে উন্নয়ন দেখতে চান।

রূপালী বাংলাদেশ

Link copied!