× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৫:২৭ পিএম

প্রস্তুতি সম্পন্ন, চুয়াডাঙ্গায় আসছেন জামায়াত আমির

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৫:২৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় নির্বাচনি জনসভায় উপস্থিত থাকবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। আমিরের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলছে প্রচার।

জেলা জামায়াতের আয়োজনে সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য এই নির্বাচনি জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়াও উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী সদস্য মোবারক হোসাইনসহ দলীয় নেতারা।

জামায়াত ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

জেলার বিভিন্ন স্তরের নেতারা পরিদর্শন করছেন মঞ্চস্থল। নির্বাচনি জনসভায় উপস্থিত থাকবেন জেলার বিভিন্ন স্তরের শ্রেণিপেশার মানুষ।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল জানান, কেন্দ্রীয় আমির চুয়াডাঙ্গাতে নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করবেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। চুয়াডাঙ্গার মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসছেন তিনি। জেলার উন্নয়নে ভূমিকা রাখার নানা প্রতিশ্রুতি দেবেন। অবহেলিত জেলাকে এগিয়ে নিতে সমান গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ করে দেবেন। জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলাজুড়ে চলছে প্রচার। সব শ্রেণিপেশার মানুষ এই জনসভায় উপস্থিত থাকবেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!