× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৭:১০ পিএম

রাজশাহী-৬ আসনে এক মঞ্চে সব প্রার্থী, নির্বাচনি ইশতেহার পাঠ

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৭:১০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সব প্রার্থী এক মঞ্চে নির্বাচনি ইশতেহার পাঠ করেছেন এবং নির্বাচন আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ৩টায় বাঘা-চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী আক্তার। স্বাগত বক্তব্য দেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। নির্বাচন আচরণবিধি বিষয়ে উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন ক্লান্তি চক্রবর্তী।

অনুষ্ঠানে অংশ নিয়ে ইশতেহার ঘোষণা করেন এ আসনের চার জন প্রার্থী। তারা হলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সালাম সুরুজ এবং জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন।

প্রার্থীরা তাদের বক্তব্যে নিজ নিজ নির্বাচনি ইশতেহার তুলে ধরেন এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ বিভাগ) বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘আর যেন কোনো দুর্যোগ পরিস্থিতিতে পড়তে না হয় এবং মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন না হয়—সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আমরা কোনো প্রার্থীর প্রতি অন্ধ ভালোবাসা দেখাব না। প্রত্যেক প্রার্থী আমাদের কাছে সমান মর্যাদাপূর্ণ। ঘোষণাপত্র অনুযায়ী সবাই আচরণবিধি মেনে চলবেন—এটাই আমাদের প্রত্যাশা, যাতে আমাদের কঠোর হতে না হয়।’

চারঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) খালেদ হোসেন। এ সময় চার প্রার্থীর সমর্থিত রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!