× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:১০ পিএম

আগামী সরকার শিক্ষাব্যবস্থাকে গুরুত্ব দেবে : মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:১০ পিএম

বক্তব্য দেন ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গত দেড় বছরে শিক্ষাব্যবস্থার সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। নির্বাচনের পর একটি সুশিক্ষিত সরকার গঠিত হবে। নির্বাচিত সরকার শিক্ষাব্যবস্থাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের ১৬ বছর ছিল দুঃস্বপ্নের সময়। আওয়ামী লীগ ভারতের পদানত হয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে। বর্তমানে ভারতে বসে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আগামী নির্বাচনের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোশররফ হোসেন মতিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!