× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১২:৩৮ এএম

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১২:৩৮ এএম

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ফেনীর বিসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন গুণবতী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নাজমুল হুদা।

নিহত নিজাম উদ্দিন স্বপন মিয়াজী (৫০) পরশুরাম উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা। তিনি গুণবতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ফেনীর বিসিক এলাকায় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নিজাম উদ্দিন স্বপন মিয়াজী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনপি নেতা স্বপন মিয়াজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুল হুদা। এছাড়া গুণবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা শোক ও সমবেদনা জানিয়েছেন।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি ফজলুর আমিন জানান, দুর্ঘটনার বিষয়টি এখনও তাকে কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!