× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম)

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:০৯ পিএম

পটিয়ায় পৃথক দুর্ঘটনায় নৌবাহিনীর কর্মকর্তা ও স্বর্ণ ব্যবসায়ী নিহত

মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম)

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:০৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা ও এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নৌবাহিনীর সদস্য গুরুতর আহত হন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের গাজীবাড়ি গেট এলাকায় বেপরোয়া  গতির একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে নৌবাহিনীর কর্মকর্তা নাজমুস সাকিব (৩৮) ঘটনাস্থলেই মারা যান। তিনি চট্টগ্রামের পতেঙ্গা নৌঘাঁটিতে কর্মরত ছিলেন। এ সময় নাবিক মো. ইকরাম গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে আটক ও বাস শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পটিয়া উপজেলার জিরি মাদ্রাসা গেট এলাকায় বাস চাপায় মো. আলী (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হন। তিনি জিরি ইউনিয়নের কৈগ্রাম এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম নগরীর হাজারি গলির স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। শুক্রবার সকালে তার দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, পটিয়া এলাকায় মহাসড়কে বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!