× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:৩৩ পিএম

বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:৩৩ পিএম

নোয়াখালীতে বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০ । ছবি : সংগৃহীত

নোয়াখালীতে বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০ । ছবি : সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলচিরা-বয়ারচর চেয়্যারম্যান ঘাট নৌরুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর দিন এ সংঘর্ষ ঘটে। ফেরি ‘মহানন্দা’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্র জানায়, ফেরি সার্ভিস চালু হওয়াকে ঘিরে কয়েক দিন ধরেই নলচিরা ঘাট ও বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এই নৌরুটে ফেরি চলাচল শুরু হলে প্রায় সাত লাখ হাতিয়াবাসীর দীর্ঘদিনের যাতায়াত সংকট লাঘব হবে এবং যানবাহন ও পণ্য পরিবহন আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছিল।

এদিকে সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপি ও ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের উদ্যোগ ও প্রচেষ্টায় হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌরুটে ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Link copied!