× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:০৬ পিএম

‎ধুনটে গলায় ফাঁস দিলেন গৃহবধূ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:০৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে গলায় ফাঁস দিয়ে নার্গিস আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নার্গিস আক্তার ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।

‎স্থানীয়রা জানায়, দীঘলকান্দি গ্রামের গোলবার হোসেনের ছেলে শরিফুল ইসলামের প্রায় ১০ বছর আগে নেত্রকোনা জেলার বাসিন্দা নার্গিস আক্তারকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুইটি সন্তান হয়। ৫ বছর আগে মোরসালিন নামে তাদের এক ছেলে পানিতে ডুবে মারা যায়। এরপর থেকে মা নার্গিস আক্তার ছেলের মৃত্যুশোকে অনেকটা ভেঙে পড়েন এবং মাঝে মধ্যেই মানসিক ভারসাম্যহীনের মতো কার্যকলাপ করতেন। শুক্রবার দুপুরে নার্গিস আক্তার সবার অগোচরে নিজ ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!