× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১০:৪৫ এএম

নির্বাচনি প্রচারণা ঘিরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ১০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১০:৪৫ এএম

বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

ভোলায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ভোলা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুল করিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন দলটির কর্মী-সমর্থকরা। এ সময় তারা চৌকিদারবাড়ি এলাকায় পৌঁছালে টবগী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ ও তার ভাইয়ের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। এ নিয়ে একই ইউনিয়নের জামায়াতের আমির আব্দুল হালিমের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে উত্তেজনা বাড়লে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে নেতারা হস্তক্ষেপ করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!