× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:১৬ পিএম

সেচের নালায় মিলল বৃদ্ধ কৃষকের গলা কাটা মরদেহ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:১৬ পিএম

নিহতের মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

নিহতের মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা মিঠামইনে মতি মিয়া (৬২) নামে এক বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি সেচের নালা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মতি মিয়া উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের তোঁতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় লোকজন দুর্গাপুর গ্রামের একটি সেচের নালায় রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।

মিঠামইন থানার ওসি মো. লিয়াকত আলী জানান, নিহতের গলা কাটা ও মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
 

Link copied!