× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

‎সুমন রাহাত, নেত্রকোনা

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:২০ পিএম

মিনি ট্রাকে মিলল ৭২ কেজি গাঁজা

‎সুমন রাহাত, নেত্রকোনা

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‎নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। ‎শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনার বাসিন্দা মো. জিয়াউর রহমান (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা নাজিম উদ্দিন (২২) ও মো. লিটন (২২)।

‎র‍্যাব-১৪-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৪-এর একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে সান্দিকোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা ট্রাকে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে ট্রাকটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় র‍্যাব।

‎এ সময় মাদক বহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়। পাশাপাশি মাদক কেনাবেচায় ব্যবহৃত নগদ এক হাজার ৭০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।
 

রূপালী বাংলাদেশ

Link copied!