× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:৪১ পিএম

পদ্মায় গোসলে নেমে এমআইএসটি শিক্ষার্থী নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতু এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে আবু নাইম (২০) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিখোঁজ নাইম মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে এমআইএসটির ১৮  ছাত্র একটি নৌকা নিয়ে পদ্মা সেতু দেখতে মাওয়ায় যান। পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পৌঁছালে তিন বন্ধু নদীতে গোসলের উদ্দেশ্যে ঝাঁপ দেন। এদের মধ্যে দুই ছাত্র সাঁতরে নৌকায় উঠতে সক্ষম হলেও নাইম নদীর প্রবল স্রোতে তলিয়ে যান। তিনি আরও জানান, নিখোঁজ যুবকের নাম আবু নাইম; সে নাটোর জেলার লালপুর এলাকার অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার রায়হান আলীর ছেলে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!