× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০২:১৩ এএম

জামায়াতে যোগ দিল বিএনপির শতাধিক নেতাকর্মী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০২:১৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম-১৩ আসনের কর্ণফুলী উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দ্বীপ কালার মোড়ল এলাকায় আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পরিয়ে তাঁদের বরণ করে নেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

জানা যায়, শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ ও একই ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলালের নেতৃত্বে এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদানের বিষয়ে শিকলবাহা ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ বলেন, আমরা দীর্ঘদিন বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। জামায়াতে ইসলামীর কার্যক্রম আমাদের ভালো লেগেছে। দেশের রাজনীতিতে সচেতনতা ও আদর্শিক অবস্থান থেকে আজ শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছি।

কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মুনির আবছার চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন।

সব সচেতন ও দেশপ্রেমিক মানুষকে সঙ্গে নিয়ে আমরা জনগণের জন্য কাজ করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে বিজয়ী করে চট্টগ্রাম-১৩ আসনে নতুন সমাজ বিনির্মাণের আহ্বান জানাই।

রূপালী বাংলাদেশ

Link copied!