× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:১০ পিএম

ভালোবাসাই বিএনপির শক্তি : চাঁদ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:১০ পিএম

গণসংযোগে বক্তব্য দিচ্ছেন প্রার্থী আবু সাইদ চাঁদ। ছবি : রূপালী বাংলাদেশ

গণসংযোগে বক্তব্য দিচ্ছেন প্রার্থী আবু সাইদ চাঁদ। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে এই অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদে রূপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে চারঘাট উপজেলার সারদা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চাঁদ বলেন, আপনাদের হৃদয়ে গাঁথা আস্থা, ভালোবাসাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি, আমার শক্তি। আমি আপনাদের সন্তান। বিগত ১০ বছর আপনাদের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি সব সময় আপনাদের সঙ্গে থেকেছি। কখনো নিজের বা পরিবারের কথা ভাবিনি, সব সময় আপনাদের কথা ভেবেছি। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হলে আপনাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কাজ করতে চাই।

তিনি আরও বলেন, বিএনপি সাধারণ মানুষের ভালো থাকা এবং তাদের উন্নত জীবনযাত্রার রাজনীতি করে। তারেক রহমান বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে গণমানুষের কল্যাণে কাজ করছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জনগণের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। আমাদের প্রত্যেকের উচিত ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করা।

চাঁদ বলেন, বিএনপি চায় মানুষের জীবনমানের উন্নয়ন এবং সাধারণ মানুষের ভাগ্য উন্নত করা। অন্যদিকে কিছু দল মানুষের জীবনকে হুমকির মুখে ফেলছে। তারা ভোটের বিনিময়ে মানুষের ইমান ও বিশ্বাস নিয়ে খেলছে। এই ধরনের ভণ্ডদের কাছ থেকে সাবধান থাকতে হবে। যারা দেশ চায়নি, তারা এখন দেশের মালিকানা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়।

এ সময় চাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাবেক সরদহ ইউনিয়নের চেয়ারম্যান এসএম ইউশা সরকার ভোলা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!